Instagram-এ আমার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করেন, আমি কি তা দেখতে পাব?আপনার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করেন এবং কারা আপনার সন্তানকে ফলো করেন, তত্ত্বাবধান আপনাকে তা দেখতে সাহায্য করে, যা আপনাকে তার চেনাজানা লোকজন সম্পর্কে জানতে সাহায্য করে।
Instagram-এর 'এক্সপ্লোর' বা Reels-এ আমার কিশোর-কিশোরী সন্তান যা দেখেন, আমি কি তা সীমিত করতে পারব?এক্সপ্লোর ও Reels সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যায় না, তবে আপনার কিশোর-কিশোরী সন্তান কতক্ষণ Instagram ব্যবহার করছেন আপনি তা দেখতে পাবেন এবং তিনি যাতে ইতিবাচকভাবে সেটি ব্যবহার করেন, সেই বিষয়ে উৎসাহ দিতে পারবেন।
Instagram-এ আমার কিশোর-কিশোরী সন্তান যদি কারো বিরুদ্ধে অভিযোগ জানান, আমাকে কি তা জানানো হবে?আপনার কিশোর-কিশোরী সন্তান অভিযোগ জানানো কনটেন্ট বা অ্যাকাউন্ট শেয়ার করলে আপনি নোটিফিকেশন পাবেন, যা আপনাকে সম্ভাব্য় নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার বিষয়ে ইনসাইট দেবে।
আমার কিশোর-কিশোরী সন্তান কীভাবে Instagram ব্যবহার করছেন, সেই সম্পর্কে আমি কি অন্য কোনো নোটিফিকেশন পাব?কিশোর-কিশোরী সন্তান অল্প সময়ের মধ্যে বার বার আত্মহত্যা বা নিজের ক্ষতি সম্পর্কিত শব্দ খুঁজতে চাইলে, তত্ত্বাবধান ব্যবহারকারী মা-বাবাকে Instagram তা জানায়। অধিকাংশ কিশোর-কিশোরীরা Instagram-এ আত্মহত্যা ও নিজের ক্ষতি সংক্রান্ত কনটেন্ট খোঁজেন না এবং যখন তারা এটি করেন, তখন আমাদের নীতি অনুসারে সেই সার্চগুলো ব্লক করা হয় এবং তাদের এই সমস্যার ক্ষেত্রে সহায়তা করতে পারে এমন রিসোর্স ও হেল্পলাইনে পাঠানো হয়। এই অ্যালার্টগুলো তৈরি করা হয়েছে, যাতে মা-বাবারা জানতে পারেন যে তাদের কিশোর-কিশোরী সন্তান বার বার এই ধরনের কনটেন্ট খোঁজার চেষ্টা করছেন কি না এবং তাদের কিশোর-কিশোরী সন্তানকে এই সমস্যার ক্ষেত্রে সহায়তা করার জন্য প্রয়োজনীয় রিসোর্স তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।