আপনার Facebook তথ্যের কপি এক্সপোর্ট করা

লিঙ্ক কপি করুন
Android অ্যাপ সহায়তা
কম্পিউটারের জন্য সাহায্য
iPad অ্যাপ সহায়তা
iPhone অ্যাপ সহায়তা
মোবাইল ব্রাউজার সহায়তা
আমরা ধীরে ধীরে লোকজনকে Meta অ্যাকাউন্ট-এ স্থানান্তর করছি। আপনার অ্যাকাউন্ট সেটিংস পরিচালনা করার জায়গায়, আপনি অ্যাকাউন্ট সেন্টার বা Meta অ্যাকাউন্ট সেটিংস দুটির মধ্যে যে কোনো একটি দেখতে পেতে পারেন।
আপনার অতিরিক্ত Facebook প্রোফাইল থাকলে, আপনি প্রতিটি প্রোফাইলের জন্য আপনার Facebook তথ্যের একটি কপি এক্সপোর্ট করতে পারবেন। Facebook-এ সাইন আপ করার জন্য আপনি প্রথমে যে প্রোফাইলটি তৈরি করেছিলেন, অর্থাৎ আপনার মূল প্রোফাইল থেকে নিজের Facebook তথ্য এক্সপোর্ট করলে, তবেই বিজ্ঞাপনের তথ্য সহ, আপনার অতিরিক্ত প্রোফাইল থেকে সংগ্রহ করা কিছু তথ্য অ্যাক্সেস করতে পারবেন।
আপনি অ্যাকাউন্ট সেন্টার-এ আপনার তথ্য ও অনুমতি-এর অধীনে বা Facebook সেটিংস-এর মাধ্যমে আপনার তথ্য ডাউনলোড করুন-এ অ্যাক্সেস করতে পারেন।
আপনি নিজের তথ্যের কপি কোনো বাহ্যিক পরিষেবায় বা নিজের ডিভাইসে এক্সপোর্ট করতে পারেন। উপলভ্য তথ্যগুলোর মধ্যে রয়েছে—আপনি প্ল্যাটফর্মে যা কিছু শেয়ার করেছেন, আপনার অ্যাক্টিভিটি এবং আমরা আপনার ব্যাপারে যেসব তথ্য সংগ্রহ করি, সেইসব তথ্য। ডিভাইস এবং বাহ্যিক পরিষেবায় বিভিন্ন প্রকারের তথ্য এক্সপোর্ট করা যায়। আপনি কোন প্রকারের তথ্য এক্সপোর্ট করতে পারবেন, সে বিষয়ে আরও জানুন।
আপনার তথ্য ডিভাইসে এক্সপোর্ট করতে চাইলে, ডিভাইসে যথেষ্ট স্টোরেজ স্পেস থাকতে হবে। আপনি কী ধরনের তথ্য বেছে নিচ্ছেন এবং সেগুলোর মান কেমন, তার ভিত্তিতে ফাইলের সাইজ বড় বা ছোট হতে পারে।
উদাহরণ, যেসব ফাইলে উচ্চ গুণমানের ভিডিও থাকে, সেগুলো সাইজে বড় হয়। আবার মাত্র এক ধরনের তথ্য এক্সপোর্ট করলে, সেই ফাইলের আকার ছোট হবে।
কতখানি স্টোরেজ স্পেস আপনার কাছে রয়েছে, তার নিরিখেই ঠিক করুন তথ্যগুলো কোনো ডিভাইসে, না কি কোনো বাহ্যিক পরিষেবায় এক্সপোর্ট করবেন।

Meta অ্যাকাউন্ট সেটিংস থেকে আপনার Facebook তথ্য কোনো ডিভাইসে এক্সপোর্ট করতে

  1. উপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করে, সেটিংস ও প্রাইভেসিতে ক্লিক করুন।
  2. সেটিংস-এ ক্লিক করুন।
  3. অ্যাকাউন্ট সেন্টার-এ ক্লিক করে, আপনার তথ্য ও অনুমতিতে ক্লিক করুন।
  4. আপনার তথ্য এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।
  5. এক্সপোর্ট তৈরি করুন-এ ক্লিক করুন।
  6. যে প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করতে চান, তা বেছে নিন।
  7. ডিভাইসে এক্সপোর্ট করুন বেছে নিন।
  8. এখান থেকে, আপনি এক্সপোর্ট করার জন্য নির্দিষ্ট তথ্য, তারিখের সীমা, তথ্যের ফরম্যাট, নোটিফিকেশন ইমেইল ও মিডিয়ার গুণমান বেছে নিতে পারেন।
    • ডেটা লগ এক্সপোর্ট করা সম্পর্কে আরও জানুন।
  9. আপনার এক্সপোর্ট কাস্টমাইজ করার পরে, এক্সপোর্ট শুরু করুন-এ ক্লিক করুন।

Meta অ্যাকাউন্ট সেটিংস থেকে আপনার Facebook তথ্য কোনো বাহ্যিক পরিষেবায় এক্সপোর্ট করতে

  1. উপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করে, সেটিংস ও প্রাইভেসিতে ক্লিক করুন।
  2. সেটিংস-এ ক্লিক করুন।
  3. অ্যাকাউন্ট সেন্টার-এ ক্লিক করে, আপনার তথ্য ও অনুমতিতে ক্লিক করুন।
  4. আপনার তথ্য এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।
  5. এক্সপোর্ট তৈরি করুন-এ ক্লিক করুন।
  6. যে প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করতে চান, তা বেছে নিন।
  7. পরবর্তী ক্লিক করুন।
  8. বাহ্যিক পরিষেবায় এক্সপোর্ট করুন বেছে নিন।
  9. আপনার তথ্য এক্সপোর্ট করার জন্য একটি বাহ্যিক পরিষেবা বেছে নিয়ে, পরবর্তী ক্লিক করুন।
  10. কত ঘন ঘন এক্সপোর্ট করতে চান, তা বেছে নিয়ে পরবর্তী ক্লিক করুন।
  11. কানেক্ট করুন-এ ক্লিক করুন। আপনার বেছে নেওয়া বাহ্যিক পরিষেবায় আপনাকে কানেক্ট করতে হবে।
  12. আপনার বেছে নেওয়া প্রোফাইলটির পাসওয়ার্ড আপনাকে লিখতে হতে পারে, তারপর পরবর্তী ক্লিক করুন।
  13. এখান থেকে, আপনি এক্সপোর্ট কাস্টমাইজ করতে, নোটিফিকেশন ইমেইল ও ফরম্যাট বেছে নিতে পারবেন।
    • ডেটা লগ এক্সপোর্ট করা সম্পর্কে আরও জানুন।
  14. আপনার এক্সপোর্ট কাস্টমাইজ করার পরে, এক্সপোর্ট শুরু করুন-এ ক্লিক করুন।
আপনার এক্সপোর্ট তৈরি হয়ে গেলে, আপনি উপলভ্য ডাউনলোড-এ গিয়ে আপনার তথ্য এক্সপোর্ট করুনবিভাগ থেকে তথ্য এক্সপোর্ট করার জন্য 4 দিন সময় পাবেন। এছাড়াও, আপনি নিজের এক্সপোর্ট মুছতে পারবেন বা অতীতের অনুরোধ বিভাগ থেকে ফাইল সংক্রান্ত আগেকার অনুরোধ দেখতে পারবেন।
আপনার ফাইল এক্সপোর্ট করার প্রক্রিয়াটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত একটি প্রক্রিয়া, যা শুধুমাত্র আপনিই অ্যাক্সেস করতে পারেন।
যদি আপনি কোনো ডিভাইসে আপনার তথ্য এক্সপোর্ট করার অনুরোধ জানান, তাহলে এক্সপোর্ট সম্পূর্ণ হলে আপনি এই সংক্রান্ত একটি ইমেইল নোটিফিকেশন এবং Facebook-এর কাছ থেকে নোটিফিকেশন পাবেন।
মনে রাখবেন: Facebook-এ তথ্য ও প্রাইভেসি নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় সম্পর্কে জানতে, আপনি যে কোনো সময় প্রাইভেসি শর্টকাট দেখতে পারেন।
সম্ভাব্য কী কী কারণে আপনি তথ্য এক্সপোর্ট করতে পারবেন না
এইসব কারণে আপনার কিছু প্রোফাইল থেকে আপনি তথ্য এক্সপোর্ট নাও করতে পারেন:
  1. প্রোফাইলটি বন্ধ থাকলে: আপনি এই প্রোফাইল আগেই বন্ধ করে দিয়েছেন। প্রোফাইলটির তথ্য এক্সপোর্ট করার জন্য সেটি আবার চালু করতে পারেন।
  2. প্রোফাইলটি মোছার জন্য শিডিউল করা হয়েছে: আপনি এই প্রোফাইল মুছে দেওয়ার অনুরোধ করেছেন। আপনি নিজের তথ্য এক্সপোর্ট করার জন্য, প্রোফাইল মোছার অনুরোধটি বাতিল করতে পারেন।
আপনার তথ্যের HTML বা JSON কপির মধ্যে কী পার্থক্য রয়েছে?
আপনি Facebook-এ আপনার তথ্যের একটা অনুলিপি অনুরোধ করার সময় তা HTML বা JSON ফর্ম্যাটে পাওযার জন্য বাছতে পারেন:
HTML: Facebook-এ থাকা আপনার তথ্য দেখার একটি সহজ ফরম্যাট। আপনি একটা ZIP ফাইল পাবেন, ফাইল খোলা ও এক্সট্র্যাক্ট করা হয়ে গেলে এর মধ্যে ইন্ডেক্স নামের একটা HTML ফাইল থাকবে যা আপনি আপনার ওয়েব ব্রাউজারে একটা ওয়েব পেজের মত খুলতে পারবেন। ZIP ফাইলে আপনার অনুরোধ করা যেকোনও ছবি ও ভিডিও সহ ফাইলের সাথে ফোল্ডার থাকবে।
JSON: মেশিনের পঠনযোগ্য একটি ফরম্যাট যা অন্য কোনো পরিষেবাতে আপনার তথ্য আপলোড করার সময় আপনাকে তা অতি সহজে ট্রান্সফার করতে সাহায্য করে।
আপনি আপনার তথ্যের একটা অনুলিপি অনুরোধ করার সময় আপনার মিডিয়া ফাইলের (ফটোর, ভিডিওর) মানও বাছতে পারবেন। আপনি আপনার মিডিয়ার উচ্চ মানের সংস্করণ বাছলে আপনার ডাউনলোড বড় হবে ও বেশি স্থান নেবে।
আপনার তথ্য অন্য কেউ ডাউনলোড করছেন না, তা নিশ্চিত করার জন্য কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে?
আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখার জন্য ও Facebook-এ থাকা আপনার তথ্য সুরক্ষিত রাখার জন্য আমাদের কাছে বেশ কয়েকটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনি আপনার তথ্যের একটা কপির ডাউনলোড শুরু করার আগে আমরা প্রথমে আপনার পাসওয়ার্ড লিখতে বলব। ডাউনলোড আরম্ভ করার অনুমতি দিতে আমরা আপনাকে আরও কিছু যাচাই করণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলতে পারি। আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সাহায্য করার জন্য কয়েক দিনের মধ্যে আপনার ডাউনলোডের অনুরোধের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আপনি ইচ্ছামত আবার একটা নতুন অনুরোধ করতে পারবেন।
আপনার ও Facebook-এ আপনার বন্ধুদের কাছে হুমকি পৌঁছানোর আগেই তার উপশম ঘটাতে সাহায্য করার জন্য আমাদের নিরাপত্তা সিস্টেম সর্বদা চলছে এবং আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা উন্নত করার জন্য অতিরিক্ত উপায় হিসেবে আমরা নিরাপত্তা পরীক্ষা ও দুই-ধাপে যাচাইকরণের মত টুলের প্রস্তাব দিয়ে থাকি। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্পর্কে আরও জানুন।
মনে রাখবেন: মনে রাখবেন, আপনার তথ্যের অনুরোধে গোপন তথ্য থাকতে পারে। আপনার তা নিরাপদ রাখা এবং তা জমা করার ও পাঠানোর সময় বা তা অন্য পরিষেবাতে আপলোড করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার তথ্যের একটি অনুলিপি অনুরোধ করার সময় আপনি সর্বদা নির্দিষ্ট বিভাগ নির্বাচন করতে পারেন।
আপনার যদি সক্রিয় Facebook অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কীভাবে Facebook-এ স্টোর করে রাখা আপনার ব্যক্তিগত তথ্য পাওয়ার অনুরোধ করবেন?
আপনি নিজের অ্যাকাউন্ট বন্ধ করলে:
আপনার যদি অতীতে কোনো Facebook অ্যাকাউন্ট থেকে থাকে, তবে বর্তমানে তা বন্ধ অবস্থায় থাকলে Facebook-এ আবার লগইন করে বা অন্য কোথাও আপনার Facebook অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করে আপনার অ্যাকাউন্ট আবার চালু করতে পারেন।
আপনার অ্যাকাউন্ট আবার চালু করার পর, অ্যাকাউন্টের মাধ্যমে বা "আপনার তথ্য এক্সপোর্ট করুন" টুল ব্যবহার করে আপনার তথ্য অ্যাক্সেস করতে পারবেন।
আপনি নিজের অ্যাকাউন্ট মুছে দিয়ে থাকলে বা কখনও অ্যাকাউন্ট তৈরি করতে সাইন আপ না করলে:
আপনি নিজের Facebook অ্যাকাউন্ট মুছে দিয়ে থাকলে, আপনার অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করতে পারবেন না। আপনার শেয়ার করা কিছু তথ্য, এরপরও অন্য লোকেদের Facebook অ্যাকাউন্টে দেখা যেতে পারে। যেমন, আপনি কাউকে মেসেজ পাঠালে তার কাছে ঠিক ইমেইলের মতো মেসেজের কপি থাকতে পারে।
আপনার কাছে কোনো Facebook অ্যাকাউন্ট না থাকলেও যদি মনে হয় Facebook-এর কাছে আপনার তথ্য থাকতে পারে, তাহলে আপনার তথ্যের একটি কপি চাওয়ার অনুরোধ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

হ্যাঁ
না

সাহায্য পাওয়ার অন্যান্য উপায়

Meta AI সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট করুন
সমস্যার সমাধান করুন, পরিবর্তন করুন এবং রিয়েল টাইমে সহায়তা পান